বাংলাদেশ সফর করবেন সৌদি যুবরাজ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল

2023-09-27T10:09:36+00:00
2023-09-27T10:09:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ সফর করবেন সৌদি যুবরাজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ এএম   (ভিজিট : ২৩০)
X


সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলান। তিনি জানান, আগামী বছর এই সফর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ঢাকায় সৌদির ৯৩তম জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ‌্য জানান রাষ্ট্রদূত।

বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত জানান, “আগামী বছর ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের জন্য দূতাবাস অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তার আমন্ত্রণ গ্রহণ করে চলতি বছরেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে সফর সংক্রান্ত স্বীকৃতিপত্র ঢাকাকে দিয়েছে রিয়াদ। তবে বাংলাশের জাতীয় নির্বাচনসহ যুবরাজের সুবিধাজনক সময় বিবেচনায় সফরটি আগামী বছরে হওয়ার কথা জানান রাষ্ট্রদূত দুহাইলান।

এর আগে ১৯৮৫ সালে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ঢাকা সফর করেছিলেন। 

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশে সৌদি কোম্পানির উপস্থিতি ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে।




  বিষয়:   সৌদি যুবরাজ  সফর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy