শুভ জন্মদিন গুগল

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

যেকোনো তথ্যের জন্য আমরা যে গুগলের উপর ভরসা রাখি সেই গুগলের আজ (২৭ সেপ্টেম্বর) ২৫তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে

2023-09-27T15:09:49+00:00
2023-09-27T15:09:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুভ জন্মদিন গুগল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৯ পিএম   (ভিজিট : ২৪০)
X


যেকোনো তথ্যের জন্য আমরা যে গুগলের উপর ভরসা রাখি সেই গুগলের আজ (২৭ সেপ্টেম্বর) ২৫তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল।

এতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিনের কথা, গুগলের শুরু কীভাবে এসব তথ্য। কীভাবে গুগল তথ্যপ্রযুক্তির জগতে নিয়ে এসেছে আমূল পরিবর্তন তাও স্থান পেয়েছে এই ডুডলে।

আজ গোটা বিশ্বে বৈচিত্র্যময় ফিচারের মধ্য দিয়ে বহুমাত্রিক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গুগল।

১৯৯৮ সালে ২৭ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। গত ২৫ বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল।

বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়। ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে গুগল এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি।

সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও নিত্যনতুন ফিচার আরও জনপ্রিয় করে তুলছে গুগলকে। এআইভিত্তিক অ্যালগরিদম আরও সহজ করেছে অনুসন্ধান। বর্তমান দুনিয়ায় জিমেইল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ, গুগল ক্রোম ছাড়া একটি দিন যেন কল্পনা করা যায় না।

বাবু/এ.এস





  বিষয়:   শুভ জন্মদিন  গুগল 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy