বিদেশে চিকিৎসায় খালেদা জিয়াকে কী করতে হবে, জানালেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে এখন যে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা

2023-09-30T11:52:03+00:00
2023-09-30T11:52:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিদেশে চিকিৎসায় খালেদা জিয়াকে কী করতে হবে, জানালেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫২ এএম   (ভিজিট : ১৯৬)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে এখন যে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেছি তা তুলে নিতে হবে, আবার তাকে জেলে যেতে হবে, আদালতে যেতে হবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকা বাংলা সংস্করণের ওয়েবসাইটে সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করা হয়।

শতরূপা বড়ুয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘তাকে (খালেদা জিয়া) বিদেশে নিয়ে যেতে হলে তাদের আদালতে যেতে হবে, আদালত যদি রায় দেয় তখন যেতে পারবে।’

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




  বিষয়:   প্রধানমন্ত্রী  খালেদা জিয়া 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy