লন্ড‌নের পথে প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সফর শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শনিবার সকালে

2023-09-30T14:41:57+00:00
2023-09-30T14:41:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লন্ড‌নের পথে প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪১ পিএম   (ভিজিট : ১৭৫)
X


যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সফর শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শনিবার সকালে রওনা হন তিনি। আগামী ৩ অক্টোবর পর্যন্ত সেখানে থাকবেন প্রধানমন্ত্রী।

লন্ড‌নে বিমানবন্দ‌রে যুক্তরা‌জ্যে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার সাইদা মুনা তাননীম প্রধানমন্ত্রী‌কে স্বাগত জানা‌বেন। এরপর হো‌টেল ল‌বি‌তে যুক্তরাজ‌্য আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী‌কে অভ‌্যর্থনা জানা‌বেন।

যুক্তরাজ‌্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক এ তথ্য নিশ্চিত করে ব‌লেন, আগামী ২ অক্টোবর সোমবার প‌শ্চিম লন্ড‌নের এক‌টি বড় হ‌লে ক‌য়েক হাজার মানু‌ষের উপ‌স্থি‌তি‌তে নাগ‌রিক সভা করার সকল প্রস্তুতি সম্পন্ন ক‌রে‌ছে প‌রিকল্পনা যুক্তরাজ‌্য আওয়ামী লী‌গ।

৪ অক্টোবরই শেখ হাসিনার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছান শেখ হাসিনা।

বাবু/এ.এস





  বিষয়:   লন্ড‌ন  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy