এলপিজির নতুন দাম নির্ধারণ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

2023-10-02T15:15:51+00:00
2023-10-02T15:15:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এলপিজির নতুন দাম নির্ধারণ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৩:১৫ পিএম   (ভিজিট : ২০৫)
X


তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ২৮৪ টাকা।

সোমবার (২ অক্টোবর) টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন মূল্য সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৬১ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা আগে ছিল ১ হাজার ১৪০ টাকা।

এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডার ১ হাজার ৬০৫ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭১২ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯২৬ টাকা, ২০ কেজি ২ হাজার ১৪০ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২১০ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭৩৪ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৮১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তার আগে, আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১১৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা জুলাইয়ে ছিল ৯৯৯ টাকা।

বাবু/এ.এস





  বিষয়:   এলপিজি  দাম নির্ধারণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy