ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট

2023-10-02T19:25:58+00:00
2023-10-02T19:25:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৭:২৫ পিএম   (ভিজিট : ৩৯২)
X

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

এদিকে রংপুর, দিনাজপুর ও লালমনিরহাটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ করে থরথর করে কেঁপে ওঠে সব। জেলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

লালমনিরহাট প্রতিনিধি জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। জেলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।

এরও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy