আমরা এই মাসটা দেখতে চাই, শুভ বুদ্ধির উদয় হোক : মির্জা ফখরুল

চট্টগ্রাম ব্যুরো

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই মাসটা দেখতে চাই, সামনে দুর্গাপূজা আছে। সেজন্য আমরা কোনো

2023-10-06T02:10:58+00:00
2023-10-06T02:10:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমরা এই মাসটা দেখতে চাই, শুভ বুদ্ধির উদয় হোক : মির্জা ফখরুল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ২:১০ এএম   (ভিজিট : ৩১৪)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই মাসটা দেখতে চাই, সামনে দুর্গাপূজা আছে। সেজন্য আমরা কোনো কঠোর কর্মসূচি দিতে চাই না। এর মধ্যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।  তিনি আরো বলেন, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দিতে হবে। নির্বাচনে জনগণ নতুন করে সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত রোড মার্চ কর্মসূচি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চাই। অনেক রোডমার্চ করেছি, সমাবেশ করেছি। এবারেরটা শেষ রোড মার্চ কর্মসূচি চট্টগ্রামে। এরপর আর রোড মার্চ নাই। এরপর ঢাকায়। রাজধানীতে আন্দোলন হবে।

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,!"মানুষ জেগে উঠেছে। তাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলে ভালো। আমরা সেটাই চাই। এখনো সময় আছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন।"

১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশি চিকিৎসার জন্য ৯ অক্টোবর সারা দেশে সমাবেশ এবং মিছিল হবে। ১২ অক্টোবর ঢাকায় হবে ছাত্র কনভেনশন। ১৪ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে জেলা ও মহানগর শহরে অনশন ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ। এই কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয়।  

এর আগে দেয়া ভাষনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "মার্কিন ভিসা নীতিতে বলা হয়েছে, সরাসরি ভোট চুরি করলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। আবার পরোক্ষভাবে ভোট চুরি করলেও নিষেধাজ্ঞা দেওয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমরা কাউকে পাথর মারছি না। কাউকে আক্রমণ করছি না। সরকার আক্রমণ করছে। আমরা প্রতিবাদের মাধ্যমে আন্দোলন করছি।"

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাসেম বক্করের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy