৩৫ টাকায় পেঁয়াজ বি‌ক্রি কর‌বে সরকার

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

‌ভোক্তাপর্যায় প্র‌তি ‌কে‌জি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি কর‌বে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।‌রোববার (৮ অক্টোবর)

2023-10-08T15:04:08+00:00
2023-10-08T15:06:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৩৫ টাকায় পেঁয়াজ বি‌ক্রি কর‌বে সরকার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৩:০৪ পিএম  আপডেট: ০৮.১০.২০২৩ ৩:০৬ পিএম  (ভিজিট : ১৬১)
X


‌ভোক্তাপর্যায় প্র‌তি ‌কে‌জি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি কর‌বে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

‌রোববার (৮ অক্টোবর) টিসিবি এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

আগামীকাল সোমবার থেকে এই পেঁয়াজ বিক্রয় করা হবে। কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকিমূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।

টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা ) বিবেচনায় আগামীকাল সোমবার থে‌কে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার নিকট পেঁয়াজ বিক্রয় করা হবে। এই কার্যক্রম টিসিবি কর্তৃক আমদানিকৃত পিয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা।

টিসিবি সং‌শ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির।

বর্তমা‌নে রাজধানীতে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ৯০ থে‌কে  ১০০ টাকা আর আমদা‌নি পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে ৭০ থে‌কে ৭৫ টাকা।

বাবু/এ.এস





  বিষয়:   পেঁয়াজ  বি‌ক্রি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy