ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দ্রুত বন্ধের আহ্বান বাংলাদেশের

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত এবং এতে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ।রবিবার

2023-10-08T15:57:16+00:00
2023-10-08T15:57:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দ্রুত বন্ধের আহ্বান বাংলাদেশের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৩১)
X


ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত এবং এতে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার (৮ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘাত-সহিংসতায় কোনো পক্ষেরই লাভ নেই। বাংলাদেশ ইসরায়েলি ও ফিলিস্তিনি—দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আরো প্রাণহানি এড়াতে অনতিবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানায়।

বাংলাদেশ মনে করে, ইসরায়েলি দখলদারির মধ্যে বসবাস এবং ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন ওই অঞ্চলে শান্তি আনবে না।

জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ নম্বর প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েল—‘দুই রাষ্ট্র সমাধানকে’ বাংলাদেশ সমর্থন করে।
বাংলাদেশ সব পক্ষকে বাড়তি ও নির্বিচারে শক্তিপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানায়। বাংলাদেশ মনে করে, আলোচনা ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের টেকসই সমাধান আনতে পারে। সব পক্ষকে এ লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ আহ্বান জানায়।

বাবু/এ.এস





  বিষয়:   ইসরায়েল  ফিলিস্তিন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy