বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের জনগণই নির্ধারণ করবে: চীনা রাষ্ট্রদূত

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে। যাতে বাংলাদেশ স্থিতিশীলতা

2023-10-08T16:17:14+00:00
2023-10-08T16:17:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের জনগণই নির্ধারণ করবে: চীনা রাষ্ট্রদূত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ১৫০)
X


ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে। যাতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারে।

রোববার (৮ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ভালো করবে এবং চীন-বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়গুলো বাংলাদেশই দেখুক। যাতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারে।

বাংলাদেশ-চায়না সম্পর্ক আরও গভীর হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল ও মানুষের সমর্থন দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।

বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ প্রমুখ।

বাবু/এ.এস





  বিষয়:   চীনা রাষ্ট্রদূত 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy