৭২ ঘণ্টার মধ্যে ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাকি ছয় বিভাগের দু’এক জায়গায়

2023-10-09T12:15:01+00:00
2023-10-09T12:15:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭২ ঘণ্টার মধ্যে ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১২:১৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X



বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাকি ছয় বিভাগের দু’এক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার আবহাওয়াবিদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

প্রথম দিনের (সোমবার) বৃষ্টিপাত 

বৃষ্টিপাত : ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

দ্বিতীয় দিনের (মঙ্গলবার) বৃষ্টিপাত (১০.১০.২৩) 

বৃষ্টিপাত: রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিনের (বুধবার) বৃষ্টিপাত 

বৃষ্টিপাত: রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সিনপটিক অবস্থা: মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy