খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে হাজারো মানুষের ঢল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করছে বিএনপি। এতে হাজার হাজার নেতাকর্মীদের

2023-10-09T16:35:33+00:00
2023-10-09T16:35:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে হাজারো মানুষের ঢল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১৫৯)
X


দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করছে বিএনপি। এতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরজমিনে দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে বেলা ১টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শত শত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন। নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। তারা প্রিয় নেত্রীর মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোচ্চার। দুপুরের পর নয়াপল্টনে ব্যাপক লোক সমাগম দেখা গেছে।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার এতে সভাপতিত্ব করছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ সমাবেশ সঞ্চালনা করছেন।

সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ।

বাবু/এ.এস





  বিষয়:   নয়াপল্টন  খালেদা জিয়া  মুক্তি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy