ইসির সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আগামী সংসদ নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। আজ

2023-10-10T12:00:11+00:00
2023-10-10T13:00:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসির সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১২:০০ পিএম   (ভিজিট : ১১৪)
X


আগামী সংসদ নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম একথা জানিয়েছেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলের নেতৃত্বে পুরো কমিশন উপস্থিত আছেন। এছাড়া ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন।

এর আগে, সোমবার প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে।

গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্য।

বাবু/এ.এস






  বিষয়:   ইসি  বৈঠক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy