কাল থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে, এ কথা

2023-10-11T11:39:38+00:00
2023-10-11T11:39:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কাল থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১১:৩৯ এএম   (ভিজিট : ১০৫)
X


ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে, এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বললেন, ১২ অক্টোরব থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশের কোনো নদ-নদীতে ইলিশ ধরা যাবে না।

বুধবার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আরও বলেন, এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষেধ। আগামী ২২ দিন এই নিষেধাজ্ঞা না মানলে আইনে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

শ ম রেজাউল করিম বলেন, উপকূলীয় ইলিশ প্রজনন ক্ষেত্রের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে। মা ইলিশ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy