প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছে। বুধবার সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হয়।

2023-10-11T20:21:47+00:00
2023-10-11T20:21:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৮:২১ পিএম   (ভিজিট : ২০৫)
X

নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছে। বুধবার সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হয়।

এর আগে গত দুই দিনে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দল, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেছে দলটি।

গত শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। পরে সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি নেতারা। সোমবার সকাল ১০টা ২৩ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন বৈঠকে।

বাবু/এমএ




  বিষয়:   মার্কিন প্রতিনিধি দল  গণভবন  নির্বাচন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy