শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে সূচক

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে

2023-10-12T17:13:53+00:00
2023-10-12T17:13:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে সূচক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৫:১৩ পিএম   (ভিজিট : ১৭৫)
X

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে  যথাক্রমে ১৩৫৮ ও ২১৪১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৪৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২টি কোম্পানির, কমেছে ৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৪৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ টাকার।

বাবু/এ.এস





  বিষয়:   পুঁজিবাজার  লেনদেন 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy