খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশনে বিএনপি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে

2023-10-14T12:14:15+00:00
2023-10-14T12:14:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশনে বিএনপি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১২:১৪ পিএম   (ভিজিট : ১৫০)
X


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় এ অনশন শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে আরও অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতাকর্মীরা।

এছাড়া সারা দেশে একই দাবিতে বিএনপি এ অনশন  কর্মসূচি পালন করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, তিন ঘণ্টা এ কর্মসূচি পালন করবে দলটি। দুপুর ১টায় এ কর্মসূচি শেষ হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দুই মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  খালেদা জিয়া 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy