নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৫

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন।শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন

2023-10-14T13:36:26+00:00
2023-10-14T13:36:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৫
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১:৩৬ পিএম   (ভিজিট : ১২৬)
X


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন। 

শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন স্টিল রি-রোলিং মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

দগ্ধ শ্রমিকদের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, আমরা সবাই শারমিন রোলিং মিলের শ্রমিক। ভোর রাতে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে পাঁচ শ্রমিক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে পাঁচ জন এসছেন। তাদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুলের শরীরে ৬০ শতাংশ, শরিফুলের ৫৭ শতাংশ, জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ, ইকবালের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

বাবু/এ.এস





  বিষয়:   নারায়ণগঞ্জ  কারখানা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy