তলে তলে আসলে কিছুই হয়নি: মির্জা ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই

2023-10-14T16:29:15+00:00
2023-10-14T16:29:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তলে তলে আসলে কিছুই হয়নি: মির্জা ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৪:২৯ পিএম   (ভিজিট : ১৪১)
X


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে বিদায় দিতে হবে। তিনি বলেন, তলে তলে আসলে কিছুই হয়নি। গণতান্ত্রিক বিশ্ব তাদের ক্ষমতা থেকে সরে যেতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বলেছে।

শনিবার  নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দরের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়াকে মুক্ত না করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা না করে বিশ্রামও নেয়া যাবে না। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, চিকিৎসক, অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সরকারি কর্মকর্তারা সংহতি জানান।

অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আশঙ্কা জানিয়ে বলেন,  বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোন অঘটন ঘটলে এই সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। অনশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

বাবু/এএস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy