আবহাওয়া শুষ্ক থাকবে আরও ৫ দিন

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যত্র হালকা আংশিক

2023-10-14T16:49:00+00:00
2023-10-14T16:49:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবহাওয়া শুষ্ক থাকবে আরও ৫ দিন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৫৯)
X


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যত্র হালকা আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া আগামী ৫ দিন শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আপাতত ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই। তবে দেশের কোথাও কোথাও অল্প অল্প বৃষ্টিপাত হতে পারে।

এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বৃজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। 

পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।

গত ২৪ ঘন্টায় রংপুরের রাজারহাটে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া খুলনায় সর্বোচ্চ ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।

বাবু/এএস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy