আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ বেচি না : প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শেখ মুজিবের মেয়ে। আমি কখনই দেশের স্বার্থ বেচি না।আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে

2023-10-14T17:41:31+00:00
2023-10-14T18:05:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ বেচি না : প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৫:৪১ পিএম  আপডেট: ১৪.১০.২০২৩ ৬:০৫ পিএম  (ভিজিট : ১৫৫)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শেখ মুজিবের মেয়ে। আমি কখনই দেশের স্বার্থ বেচি না।

আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে চলতে চেয়েছিল। জাতির পিতার হত্যাকারীকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল। আর আল বদর, রাজাকার, যুদ্ধাপরাধী, যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানের হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছে, তাদের ক্ষমতায় বসিয়েছিল। জিয়াও বসিয়েছিল, এরশাদ, খালেদা জিয়াও। কাজেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এদের কোনো অবদান নেই। তারা সেটা করতেও চায় না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, ‘আমি বিএনপির নেতাদের কাছে জানতে চাই, আপনারা তার (খালেদা জিয়া) জন্য অনশন করেন। কিন্তু তার ছেলে কেন অসুস্থ মাকে দেখতে আসে না, এ কেমন ছেলে।’

আওয়ামী লীগ অনেক সংগ্রামের পথ বেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতায় থাকলে যে দেশের জন্য উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি শেখ মুজিবের মেয়ে। আমি কখনই দেশের স্বার্থ বেচি না। খালেদা জিয়া বলেছে আমি কখনো বিরোধী দলেও থাকতে পারব না। কিন্তু আল্লাহর মাইর দুনিয়ার বাইর। খালেদা জিয়া এখন না প্রধানমন্ত্রী, না বিরোধী দলের নেতা। এখন দুর্নীতির মামলার আসামি। আমি তার ভাইবোনদের আবেদনের কারণে আমার যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  শেখ মুজিব 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy