পুঁজিবাজারে সূচকের পতন

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান

2023-10-15T16:56:42+00:00
2023-10-15T16:56:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুঁজিবাজারে সূচকের পতন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ অক্টোবর, ২০২৩, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১৫০)
X


সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩৫৬ ও ২ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৮৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩১ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৪১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  
রবিবার ডিএসইতে ২৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে ৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৯১টির; অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৫টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির কোম্পানির শেয়ার দর।

রবিবার সিএসইতে ১৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা লেনদেন বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৫ কোটি ২ লাখ টাকার।

বাবু/এ.এস





  বিষয়:   পুঁজিবাজার  লেনদেন 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy