সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনে বাধ্যবাধকতা নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ

2023-10-16T16:27:40+00:00
2023-10-16T16:40:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনে বাধ্যবাধকতা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৪:২৭ পিএম  আপডেট: ১৬.১০.২০২৩ ৪:৪০ পিএম  (ভিজিট : ২১৭)
X

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। 

বর্তমান সরকারই নির্বাচনকালে দায়িত্ব পালন করবে। জনগণের ওপর বিএনপির কোন আস্থা নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জনগণ নয়, পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে আছে। আর আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী। বিএনপির দেয়া শর্ত অনুযায়ী সংলাপ হবে না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

মন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি ইসরাইলের পক্ষ নিয়েছে।

তিনি আরও বলেন, ‘আজকে যে ফিলিস্তিনে পাখি শিকারের মত করে মানুষ হত্যা করা হচ্ছে, হাজার হাজার অসহায় শিশুদের হত্যা করা হচ্ছে, এই নিয়ে বিএনপি ও মির্জা ফখরুলের মুখে কোন কথা নেই, আপনারা এদের চিনে রাখুন।’

বাবু/এসআর 




  বিষয়:   নির্বাচন  ফিলিস্তিনি  ইসরাইল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy