ম্যান্ডেট না পেলে বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না জাতিসংঘ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র সোমবার

2023-10-17T14:23:56+00:00
2023-10-17T14:23:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ম্যান্ডেট না পেলে বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না জাতিসংঘ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ২:২৩ পিএম   (ভিজিট : ১৩০)
X


বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র সোমবার বলেছেন, ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না।

১৬ অক্টোবর নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন দুজারি বলেন, ‘জাতিসংঘ একটি ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে মাথা ঘামাবে না। এটি জাতিসংঘের কাজ নয়।’

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেছেন, তারা বাংলাদেশে একটি ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন দেখতে চান এবং এমন একটি পরিবেশ দেখতে চান যেখানে লোকেরা ‘নির্ভয়ে’ যে কোনো পক্ষের বিরুদ্ধে কথা বলতে পারে।

বাবু/এ.এস





  বিষয়:   জাতিসংঘ  নির্বাচন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy