বিএনপির নাশকতার জবাব দিতে সরকার প্রস্তুত: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে বিএনপি নাশকতার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক

2023-10-17T14:58:33+00:00
2023-10-17T14:58:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির নাশকতার জবাব দিতে সরকার প্রস্তুত: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ২:৫৮ পিএম   (ভিজিট : ১৯৫)
X

সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে বিএনপি নাশকতার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো বার্তা বা আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়’ শীর্ষক এ অনুষ্ঠানের মাধ্যমে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের ভাড়া করে রাজধানীতে জমায়েত করছে। তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে গণ বিপ্লবের চিন্তা করছে। দেশে অরাজকতা করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণের শান্তি নষ্ট করছে। আওয়ামী সরকারকে আলটিমেটাম দেওয়ার চেষ্টা করছে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগ সরকার তাদের নাশকতার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে। 

দেশি-বিদেশি বন্ধু রাষ্ট্রের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। বিদেশিদের কথায় সংবিধানের কোনো পরিবর্তন হবে না। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।


বাবু/এমএ





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy