দেশে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি : ইসি সচিব

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতির

2023-10-17T16:22:41+00:00
2023-10-17T16:22:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি : ইসি সচিব
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৪:২২ পিএম   (ভিজিট : ১৫৫)
X


নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। পরবর্তীতে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কমিশন আইনিভাবে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় সভা করে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন। সভাশেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ইসি সচিব। তিনি বলেন,সম্প্রীতির বাংলাদেশ মোট চারটি প্রস্তাবনা রেখেছে। প্রস্তাবনার বিষয়ে কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন সংখ্যালঘুরা- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা যারা আশঙ্কা করছেন তারাই বলতে পারবেন। আমাদের পক্ষ থেকে স্পষ্ট যে, এখন পর্যন্ত বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ রয়েছে, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সভায় সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস





  বিষয়:   ইসি সচিব  পরিস্থিতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy