শেষ দৃশ্য দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি : শেখ শাহ আলম

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ দীর্ঘ

2023-10-17T18:40:18+00:00
2023-10-17T18:40:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মুজিব : একটি জাতির রূপকার’
শেষ দৃশ্য দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি : শেখ শাহ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৬:৪০ পিএম   (ভিজিট : ২৬৬)
X

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে। সারা দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। মঙ্গলবার নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে মর্নিং শো দেখতে আসেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম। 

এসময় উপস্থিত ছিলেন, জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরকার আলম সহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বিভিন্ন নেতাকর্মীরা। 
“মুজিব: একটি জাতির রূপকার” সিনেমাটি দেখে শেখ শাহ আলম বলেন, ‘দেখতে পাচ্ছেন আমার চোখ থেকে পানি পড়ছে। শেষটা দেখে আর কিছু বলতে পারছি না। ‘সত্যি কথা বলতে, প্রত্যাশার চেয়েও বেশকিছু পেলাম। সিনেমাটা পুরো সিনেমার মতো হয়েছে। যেখানে হাসি-ঠাট্টা, বেদনা রয়েছে। আর আবহ সঙ্গীত বেশ দারুণ লেগেছে। আর শেষ দৃশ্য দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি। আমাদের এই প্রজন্মের কাছে অনুরোধ সবাই সিনেমাটা দেখবেন। আজ আমরা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা সিনেমাটি দেখেছি। শেষ দৃশ্যের পর অনেক ইমোশনাল হয়ে গেছি। অনেক কিছু আরও বিস্তারিত জানলাম। আমার মনে হয় সবার সিনেমাটা দেখা উচিত। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে।’ 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস এবং অনুভূতি প্রকাশ করছে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy