রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০

বুলেটিন নিউজ ডেস্ক

অনুসন্ধান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার ছয়টা থেকে বুধবার

2023-10-18T12:39:10+00:00
2023-10-18T12:39:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ২৬৫)
X


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের কাছ থেকে ১২৪৫টি ইয়াবা ট্যাবলেট, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৬০ বোতল দেশিমদ ও ২১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাবু/এ.এস






Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy