বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে আলোচনা সভা, দোয়া

2023-10-18T19:58:37+00:00
2023-10-18T19:58:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২৭০)
X

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। 

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জোটের নিজস্ব কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম। 

তিনি বলেন, ক্ষণস্থায়ী জীবনের অধিকারী হয়েও শেখ রাসেল তার মানবিক গুণাবলীর কারণে সকলের মনে চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছে। তিনি সকলকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরকার আলম ও বিজয় সরকার, সাংগঠনিক সম্পাদক রাজিয়া বেগম, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক জারা অন্তরা, অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, তিতাস গ্যাস পাইপ লাইন নির্মান ঠিকাদার মালিক সমিতির নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ আলী পাঠান ও ঠিকাদার মিজানুর রহমান হাসান সহ জোটের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy