১৫০ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

১৫০টি সেতু ও ১৪ টি ওভারপাস আজ বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) উদ্বোধন হচ্ছে। দুপুর পৌনে ১টার দিকে

2023-10-19T11:29:20+00:00
2023-10-19T11:29:20+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
১৫০ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১১:২৯ এএম   (ভিজিট : ২০৩)
X


১৫০টি সেতু ও ১৪ টি ওভারপাস আজ বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) উদ্বোধন হচ্ছে। দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি এসব সেতু উদ্বোধন করবেন। প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে উন্নতি ঘটাবে এসব সেতু। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার।

নির্মাণে মোট ব্যয় তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১৪টি নতুন ওভারপাসও। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, চালু হতে যাওয়া এসব সেতু ও বিভিন্ন মহাসড়কের ওভারপাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগের ক্ষেত্রে বড় সুবিধা তৈরি করবে। সেতুগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মনে করছেন তারা।

এদিকে সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে, প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা আরও সমৃদ্ধ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করবে এসব সেতু ও ওভারপাস।

বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  সেতু  উদ্বোধন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy