কোন রঙ নারীদের ঠোঁটে বেশি মানায়?

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

খুব বেশি চড়া মেকআপ পছন্দ করেন না? বিয়েবাড়ি হোক বা বড়দিন উদযাপন, হালকা মেক আপেই স্বচ্ছন্দবোধ করেন। নিখুঁত

2023-10-19T12:36:20+00:00
2023-10-19T12:36:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোন রঙ নারীদের ঠোঁটে বেশি মানায়?
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ২৬৯)
X


খুব বেশি চড়া মেকআপ পছন্দ করেন না? বিয়েবাড়ি হোক বা বড়দিন উদযাপন, হালকা মেক আপেই স্বচ্ছন্দবোধ করেন। নিখুঁত মেকআপে সৌন্দর্য ফুটিয়ে তুলতে ঠোঁটের মেকআপ ঠিকঠাক হওয়া খুব গুরুত্বপূর্ণ।

আপনার পছন্দের লিপস্টিকটি যদি হয় নজরকাড়া এবং পরার কায়দায় যদি থাকে নতুনত্ব, তবেই আর পাঁচজনের ভিড়েও আপনার উপস্থিতি টের পাবেন সকলে! তবে গায়ের রঙ উজ্জ্বল না হলে কী রঙের লিপস্টিক মানাবে, তা নিয়ে সমস্যায় পড়েন অনেকেই।

হরেক ব্র্যান্ডের লিপস্টিকের নতুন সম্ভারে ভরে ওঠে প্রসাধনের জগত। কোন তিন রঙের লিপস্টিক আপনার সম্ভারে থাকতেই হবে, রইল তার হদিস। খবর আনন্দ বাজারের।

বাদামি

গায়ের রঙ যেমনই হোক না কেন, এই রঙের একটা লিপস্টিক আপনার সম্ভারে রাখা ভালো।

১) লরিয়াল কালার রিচ সিনামন টোস্ট।

২) মেবেলিন নিউ ইয়র্ক চিলি নিউড।

৩) ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার, ম্যাট লিপ কালার এমবি-১৩ ক্যারামেল কাট।

রাস্ট

বাদামির কাছাকাছি এই শেডও সবার মুখে ভাল মানায়। বিয়েবাড়ি হোক কিংবা অফিস পার্টি, ছিমছাম সাজে সকলের নজর কাড়তে চাইলে রাস্ট রঙের একটি লিপস্টিক নিজের সংগ্রহে রাখতেই পারেন।
১) মেবেলাইন নিউ ইয়র্ক সুপারস্টে ম্যাট ইঙ্ক লিকুইড লিপস্টিক।

২) কালার বার টেক মি অ্যাস আই এম লিপস্টিক ইন সিনফুল অরেঞ্জ।

৩) প্লাম ম্যাটারিফিক লিপস্টিক অন পিচ।

মেরুন

গায়ের রঙ খুব উজ্জ্বল না হলেও মেরুর রঙের লিপস্টিক কিন্তু সব রকম সাজের সঙ্গেই ভাল যায়। সীমিত সাজে লোকের নজরে আসতে লাইলে মেরুন লিপস্টিকেই সেজে উ‌ঠতে পারেন।
১) ম্যাক কসমেটিকস ডিভা।

২) ল্যাকমে অ্যাবসিলিউট ম্যাট রেভোলিউশন লিপস্টিক বারগ্যান্ডি ব্লাস্ট।

৩) সুগার-৩০ মালবেরি টেল।

বাবু/এ.এস






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy