১৫০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় নির্মিত ১৫০টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক

2023-10-19T13:03:07+00:00
2023-10-19T13:52:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১৫০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১:০৩ পিএম  আপডেট: ১৯.১০.২০২৩ ১:৫২ পিএম  (ভিজিট : ২২৮)
X


সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় নির্মিত ১৫০টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই ১৫০ সেতু উদ্বোধন করেন তিনি। এসময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করন সরকারপ্রধান।

১৫০ সেতুর পাশাপাশি ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। এই ১৫০ সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার। নির্মাণ ব্যয় ২০৮ কোটি ৮০ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল তারকা রোনালদিনহোর সাক্ষাৎপ্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল তারকা রোনালদিনহোর সাক্ষাৎ
সংশ্লিষ্টরা বলছেন, এসব সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন হবে। উৎপাদিত কৃষি পণ্য ঢাকাতে নিয়ে যাওয়া-আসাতেও সময় কমবে অনেক। এসব সেতু প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে ঘটাবে ব্যাপক উন্নতি।

বাবু/এ.এস





  বিষয়:   সেতু  উদ্বোধনী  অনুষ্ঠান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy