
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘দেশ বাঁচাতে সরকারকে হটাতে হবে। আপোষ করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়।
’ ডিআরইউয়ে অনুষ্ঠিত সেমিনারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘অনির্বাচিত সরকার দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে। সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না। ’