ফিলিস্তিনের জন্য বায়তুল মোকাররমে দোয়া-মোনাজাত

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকদের রুহের

2023-10-20T15:06:31+00:00
2023-10-20T15:06:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফিলিস্তিনের জন্য বায়তুল মোকাররমে দোয়া-মোনাজাত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৬৩)
X


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মাহ এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।


মোনাজাতে তিনি বলেন, হে আল্লাহ, তুমি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর নির্যাতন ও হত্যাকাণ্ড থেকে রক্ষা করো। নিহতদের রুহকে মাফ করে দাও এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধারনের তৌফিক দাও। আহতদের দ্রুত সুস্থ করে দাও। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি ভূমিকা পালন করার তাওফিক দাও।


এছাড়া প্রার্থনায় সকলের সুস্থ্যতা কামনা, পরিবার-পরিবার হেফাজত, ঈমানী ও বরকতময় জীবন, দেশ ও জাতির জন্য রহমত দান, কবরবাসীদের জন্য ক্ষমা, পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, মহামারি থেকে মুক্তি ও উম্মতে মুহাম্মাদীদের জন্য খাস রহমত প্রার্থনা করা হয়।


দোয়া ও মোনাজাতে অংশ নেন বায়তুল মোকাররমের মুসল্লিরা, ইসলামি দল-সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান।






  বিষয়:   ফিলিস্তিন  বায়তুল মোকাররম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy