বার কাউন্সিল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন আইনজীবী মহাসমাবেশে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিল শনিবার (২১ অক্টোবর) উদ্বোধন

2023-10-21T11:15:27+00:00
2023-10-21T11:27:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার কাউন্সিল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন আইনজীবী মহাসমাবেশে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১১:১৫ এএম  আপডেট: ২১.১০.২০২৩ ১১:২৭ এএম  (ভিজিট : ১৭৯)
X


১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিল শনিবার (২১ অক্টোবর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

১৫ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই ভবনটিতে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, ২টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, একাউন্টস সেকশন, আইটি সেকশন।

এছাড়া আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, ৫টি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য রয়েছে পৃথক নামাজ কক্ষ। সেই সঙ্গে শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থার পাশাপাশি টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হল সুবিধা রয়েছে ভবনটিতে।

সুউচ্চ ভবনটিতে চারটি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামারা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগারসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটর রয়েছে।

ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী আইনজীবী মহাসমাবেশে যোগ দেবেন। আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্বে করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারাদেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এই মহাসমাবেশে অংশ নেবেন।

বাবু/এ.এস





  বিষয়:   আইনজীবী  মহাসমাবেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy