সোহরাওয়ার্দীতে আইনজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবনের উদ্বোধন করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ

2023-10-21T12:25:41+00:00
2023-10-21T12:28:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোহরাওয়ার্দীতে আইনজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১২:২৫ পিএম  আপডেট: ২১.১০.২০২৩ ১২:২৮ পিএম  (ভিজিট : ১৫৩)
X


বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবনের উদ্বোধন করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট এলাকায় পৌঁছান তিনি। সেখানে ভবনের উদ্বোধন করেন। এরপর আইনজীবী মহাসমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান।

এসময় আইনজীবীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। ইতোমধ্যে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশের আনুষ্ঠানিকতা।

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতাসহ সারাদেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা অংশ নিয়েছেন মহাসমাবেশে।

১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বার কাউন্সিল ভবন। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এতে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন।

এছাড়া আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য পৃথক নামাজ কক্ষ রয়েছে। এছাড়া টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হলসহ শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  সোহরাওয়ার্দী  মহাসমাবেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy