রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো: হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন যে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা

2023-10-21T13:15:41+00:00
2023-10-21T13:15:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১:১৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X


ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো: হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন যে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুর ১২টায় রাজধানীর উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি। সকালে মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শনের জন্য সেখানে যান ডিএমপি কমিশনার।

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে ইতোমধ্যে একটি নিরাপত্তা শঙ্কা ও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যদি কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিভাবে সামাল দেবে পুলিশ? এই প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। তবে ২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার সোয়া দুই কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে

বাবু/এ.এস





  বিষয়:   ডিএমপি কমিশনার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy