যৌথসভা ডেকেছে বিএনপি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

‘সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশ’ সফল করার লক্ষ্যে আগামীকাল (রোববার) যৌথসভা ডেকেছে বিএনপি। এদিন দুপুর ১২টায় রাজধানীর

2023-10-21T17:37:07+00:00
2023-10-21T17:37:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যৌথসভা ডেকেছে বিএনপি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৬৯)
X


‘সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশ’ সফল করার লক্ষ্যে আগামীকাল (রোববার) যৌথসভা ডেকেছে বিএনপি। এদিন দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গত বুধবার বিকালে ‘সরকার পতনের এক দফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে’ নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে  আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আংশিক কর্মসূচি ঘোষণা করছি। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।তিনি আরও বলেন, ২৮ তারিখের মহাসমাবেশের পর আমরা আর থামব না। টানা কর্মসূচি চলবে। অনেক বাধা বিপত্তি আসবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাব আমরা।

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  যৌথসভা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy