২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের জনসমুদ্র হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে আছে। ভবিষ্যৎ

2023-10-21T20:19:22+00:00
2023-10-21T20:19:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের জনসমুদ্র হবে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে আছে। ভবিষ্যৎ ভেবে জনমনে আতঙ্ক বিরাজমান।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার পরিবর্তন চায় নির্বাচনে। নির্বাচন গাইড করবে আমাদের সংবিধান। তাহলে হুমকিধমকি কেন দিচ্ছে? বিএনপি মহারথের হাঁকডাক শুরু করেছে। কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু তাদের অবস্থা ১০ ডিসেম্বরের মতো হবে।

তিনি আরও বলেন, ২৮ তারিখ আওয়ামী লীগেরও মহাযাত্রা রয়েছে। বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে। ২৮ তারিখ বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের জনসমুদ্র হবে। আর ৪ নভেম্বর মেট্রোরেলের উদ্বোধনী মঞ্চে সর্বকালের সেরা জমায়েত হবে ঢাকায়। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুলকে আমন্ত্রণ রইলো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবেশটা আমাদের অনুকূলে নাই। দেবীর ঘোটকে আগমনের বার্তা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। যারা সন্ত্রাস করতে চায় তাদের অসুরের মতোই বধ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, অস্তিত্বের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান, শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘুদের আর কোনো আপনজন নেই। সব উৎসবের মধ্যে দুর্গাপূজা সবচেয়ে বড়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন প্রধানমন্ত্রী মনিটর করছেন। শেখ হাসিনা দেশের জন্য অনন্য সৃষ্টি। সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন।

বাবু/এমএ





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy