২৮ অক্টোবর ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই: ডিবিপ্রধান

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত এবং নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের

2023-10-22T13:48:35+00:00
2023-10-22T13:48:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৮ অক্টোবর ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই: ডিবিপ্রধান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ১:৪৮ পিএম   (ভিজিট : ১৪৮)
X


আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত এবং নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তবে নিয়মিত নিরাপত্তা টহল-চেকপোস্ট চলবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টো রোড ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেবো। আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের কাছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

তিনি বলেন, অতীতে বড়বড় সমাবেশ হয়েছে, কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি। আগামী ২৮ অক্টোবর কোনো নাশকতার আশঙ্কা নেই। আমরা আশা করি কোনো কিছু ঘটবে না।

চেকপোস্ট ও অভিযানের বিষয়ে হারুন অর রশীদ বলেন, এটা পুলিশের রুটিন কাজ। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারেও পুলিশের নিয়মিত কাজ চলমান থাকবে। প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসেন। তারা এসে বিভিন্ন অপরাধ করে। রাজধানীতে অনেক কেপিআইভুক্ত স্থাপনা রয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা না করতে পারে সে জন্য চেকপোস্ট বসানো হয়।

এ ধরনের কাজ পুলিশ সবসময় করে উল্লেখ করে হারুব বলেন, অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে। অপরাধ কমে আসছে।

বাবু/এ.এস





  বিষয়:   ডিবিপ্রধান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy