স্মার্ট মানুষদের দিন আজ!

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

আমরা কত রকম দিবসের কথাই তো শুনি, তবে নানা রকম দিবসের মাঝে একটি বিচিত্র দিবস পালিত হচ্ছে বিশ্বের

2023-10-22T16:23:10+00:00
2023-10-22T16:23:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
স্মার্ট মানুষদের দিন আজ!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ৪:২৩ পিএম   (ভিজিট : ২২৭)
X


আমরা কত রকম দিবসের কথাই তো শুনি, তবে নানা রকম দিবসের মাঝে একটি বিচিত্র দিবস পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আমাদের দেশে যদিও দিবসটি তেমন জনপ্রিয় বা পরিচিত হয়ে উঠেনি এখনও। বিচিত্র এ দিবসটি হলো স্মার্ট মানুষদের দিন-স্মার্ট ইজ কুল ডে। দিবসটি পালিত হয় ২২ অক্টোবর।

আমাদের আশেপাশে নানরকম মানুষ আছে। তবে সবার মাঝে আলাদা হয়ে ধরা দেন আলাদা কিছু মানুষ। তাদের চিন্তা আলাদা, চাল চলন আলাদা, ব্যক্তিত্বে থাকে খানিকটা স্বাতন্ত্র্যবোধ। তবে তাদের কাজের গতি যেমন হয় অন্যদের চেয়ে বেশি তেমনি তারা নতুন কিছু করতে পছন্দ করেন। অনেকেই যেখানে নিজেকে নিরাপদ বেস্টনীতে রাখতে পছন্দ করেন, স্মার্ট মানুষরা সেখানে প্রতিনিয়ত চ্যালেঞ্জে উৎসাহী থাকেন।

এমন স্মার্ট মানুষরা অনেকের কাছে আইকন। তরুণরা তাদের দেখে উৎসাহী হয়ে উঠেন। কখনো না কখনো সময় তাদের উদাহরণ টানে। তবে প্রতিকূলতা তাদের জীবনে কম নয়। গতানুগতিক সমাজ ব্যবস্থায় নতুন কিছু করার ঝামেলা তাদের পোহাতেই হয়।

এমন স্মার্ট মানুষদের জন্যই এমন দিবস-স্মার্ট ইজ কুল ডে। কবে কীভাবে এই দিবসের চল হয়েছে, এখনো তা স্পষ্ট নয়।

একজন স্মার্ট লোককে কে কী বলল, তার ব্যাপারে কে কী ভাবল, সেসব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজস্ব জীবনটি যাপন করাই তো সত্যিকারের স্মার্টনেস, আর এ ভাবনা থেকে দিনটির উৎপত্তি।

সূত্র : ন্যাশনাল টুডে

বাবু/এ.এস





  বিষয়:   স্মার্ট  দিন 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy