খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার

2023-10-24T12:36:59+00:00
2023-10-24T12:36:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১১৮)
X


করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তাকে পুনরায় কেবিনে আনা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতে কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করা হয়। এরও আগে বেশ কয়েকবার বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেয়ার পর কেবিনে আনা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে।

গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেয়া হয়েছিল। তার পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাকে সিসিইউতে নিতে হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়।

এর আগে গত ৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এর পর থেকে কয়েক দফায় তাকে সিসিইউতে নেয়া হয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   খালেদা জিয়া  কেবিন  স্থানান্তর 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy