দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা : জিএম কাদের

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও

2023-10-24T13:17:39+00:00
2023-10-24T13:27:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা : জিএম কাদের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১:১৭ পিএম  আপডেট: ২৪.১০.২০২৩ ১:২৭ পিএম  (ভিজিট : ১৩০)
X


কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ মঙ্গলবার এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই দুর্ঘটনায় মানুষের জীবন যাবে, এটাই যেন নিয়তি। কারো যেন কোন দায় নেই, নেই কোন প্রতিকার।

তিনি বলেন, প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয় না। ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান। আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের সংবাদে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব।

বাবু/এ.এস





  বিষয়:   জিএম কাদের  দুর্ঘটনা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy