পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন ২৬ নভেম্বর

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনে আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ অক্টোবর)

2023-10-24T14:33:48+00:00
2023-10-24T14:33:48+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন ২৬ নভেম্বর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ২:৩৩ পিএম   (ভিজিট : ১৫৯)
X


শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনে আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর।

তিনি বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যান। ফলে আসনটি শূন্য ঘোষণা করে আজ তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন।

বাবু/এ.এস





  বিষয়:   পটুয়াখালী  উপনির্বাচন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy