সমাবেশ আটকাতে পারবে না কোনো কিছুই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কোনো কিছুই সমাবেশ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৮ অক্টোবর

2023-10-24T16:26:54+00:00
2023-10-24T16:26:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমাবেশ আটকাতে পারবে না কোনো কিছুই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ২২৬)
X

কোনো কিছুই সমাবেশ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৮ অক্টোবর ঘোষিত সরকারবিরোধী কর্মসূচি প্রসঙ্গে এই হুঁশিয়ারি দেন তিনি।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমিতি- যত কিছুই করুক- এবার দাবি আদায়ের ক্ষেত্রে কোনো কিছুতে আটকে রাখতে পারবে না। আপনি গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা আদালতে মামলা পরিচালনা বলেন- কোনোটাই আটকে রাখতে পারবে না।’

এ সময় ‘আপনারাও মহাসমাবেশ করছেন, আওয়ামী লীগও সমাবেশ করবে এতে ঝুঁকির আশঙ্কা করছেন কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি সরকারে থাকে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। ঝুঁকির চিন্তা করে তো কোনো লাভ নেই। মানুষ এখন জেগে উঠেছে, মানুষ জেগে উঠে তার দাবি (এক দফা) আদায়ে বদ্ধপরিকর। একটার পর একটা কর্মসূচি পালন করে মানুষ আন্দোলনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

আওয়ামী লীগের কর্মসূচি শান্তির নামে অশান্তি সৃষ্টি করা জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা দেখেন শান্তি ও উন্নয়নের নাম করে সম্পূর্ণ অশান্তি আর গোটা দেশকে পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজটা তারা করছে। সুচারুরূপে করে যাচ্ছে।’

বিএনপি নয়াপল্টনে সমাবেশ ডেকেছে, শাপলা চত্বরে জামায়াত ডেকেছে, বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে, এতে কোনো কিছু আশঙ্কা করছেন কি না সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা এক দফা দাবি আদায়ের লক্ষ্যেই একটা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy