কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।এটি আজ মঙ্গলবার রাত ১০টার দিকে স্থলভাগ স্পর্শ

2023-10-24T17:58:04+00:00
2023-10-24T17:58:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৯৮)
X

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। 

এটি আজ মঙ্গলবার রাত ১০টার দিকে স্থলভাগ স্পর্শ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

আজ দুপুর ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আজ মঙ্গলবার রাত ১০টায় স্থলভাগ স্পর্শ করতে পারে। মধ্যরাত থেকে সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগ অতিক্রম করতে পারে।’

তিনি আরো জানান, সব মিলিয়ে এটি তিন থেকে পাঁচ ঘণ্টা স্থলভাগে অবস্থান করতে পারে। আঘাতের সময় বাতাসের গতিবেগ ৭৫ থেকে ৯০ কিলোমিটার থাকতে পারে।

বাবু/এমএ





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy