খালেদা জিয়ার চিকিৎসক আনতে সহযোগিতা করেছে সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে সরকার সব ধরনের সহযোগিতা করেছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী

2023-10-24T18:44:42+00:00
2023-10-24T18:44:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার চিকিৎসক আনতে সহযোগিতা করেছে সরকার: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৫৩)
X

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে সরকার সব ধরনের সহযোগিতা করেছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়ার চিকিৎসক আনার বিষয়ে লিখিত অনুমতি চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘উনারা আমাদের কাছে লিখিত অনুমতি চেয়েছেন। বিদেশ থেকে ডাক্তার আনার ব্যাপারে আমাদের কোনও আপত্তি নেই। উনারা যখন আমাকে জিজ্ঞেস করেছেন, তখন আমরা অনাপত্তি দিয়েছি। এবং উনারা (চিকিৎসক) আসার ব্যাপারে যে সব সহযোগিতার দরকার ছিল, সব আমরা করেছি।’

এ সময় চিকিৎসকদের আনার ব্যবস্থা সরকারি উদ্যোগে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটা সরকার করছে না, বরং উনারাই (খালেদা জিয়ার পরিবার) করছেন।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy