৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট। এ তথ্য জানিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

2023-10-24T18:48:22+00:00
2023-10-24T18:48:22+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৬৪)
X

৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট। এ তথ্য জানিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে আমুর বাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আমির হোসেন আমু বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে। বিশেষ করে, নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা এই গণহত্যার নিন্দা জানাই। অবিলম্বে যুদ্ধ বন্ধে জাতিসংঘের কাছে আহ্বান জানাই। পাশাপাশি ক্ষতি পুষিয়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আমাদের আবেদন রইলো।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিভিন্ন যে তৎপরতা, এটা আমাদের দেশের মানুষের কাম্য নয়। আমাদের দেশেও একটা পক্ষের সংবিধানবিরোধী কার্যক্রমে মনে হয় তাদেরই অনুসরণ করছে।

বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, এ ধারা অব্যাহত থাকা দরকার। আর এজন্য সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হওয়া দরকার, হবে। এতে আমাদের জোটের সমর্থন আছে। আমরা চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে।

জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে ১৪ দল বলে জানান তিনি।

বৈঠকে অংশ নেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ ১৪ দলের শীর্ষ নেতারা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy