২২ ঘণ্টা পর সব রুটে নৌ চলাচল স্বাভাবিক

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার (২৫ অক্টোবর)

2023-10-25T10:43:12+00:00
2023-10-25T10:43:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২২ ঘণ্টা পর সব রুটে নৌ চলাচল স্বাভাবিক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ১০:৪৩ এএম   (ভিজিট : ১৩৬)
X


ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক রিয়াদ হোসেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।

এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বাবু/এ.এস





  বিষয়:   নৌ চলাচল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy