ডেঙ্গুতে মৃত্যু ১৩০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন ঢাকার, বাকি ৬ জন

2023-10-26T18:52:23+00:00
2023-10-26T18:52:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যু ১৩০০ ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৬:৫২ পিএম   (ভিজিট : ১২৫)
X

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন ঢাকার, বাকি ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৩০৬ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৮০২ জন। এর মধ্যে ৪০৯ জন ঢাকার। ১ হাজার ৩৯৩ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ১৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ২২ জন। বাকি ৫ হাজার ১২৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৬৩১ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৫৪ হাজার ১৮০ জন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy